দক্ষিণ কোরিয়ায় বাসের আকস্মিক ধাক্কায় ৩২ যানবাহনের ক্ষয়ক্ষতি, আহত ৫৭
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটের দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একাধিক গাড়িতে পর্যায়ক্রমে আঘাত হানে।এ সময় ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা বেশ কিছু যানবহন আকস্মিক এই ধাক্কার কবলে পড়ে। সবমিলিয়ে মোট ৩২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুর্ঘটনায়। এছাড়া ঘটনাস্থলে অন্তত ৫৭ জন ব্যক্তি আহত হয়েছেন বলে সংবাদে প্রকাশ করা হয়েছে।