ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য শরিয়াহভিত্তিক রাষ্ট্র গঠন: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন যে, ইসলামি অনুশাসন ও শরিয়াহর আলোকেই দেশ পরিচালনা করা তাদের দলের মূল উদ্দেশ্য।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ২০২৬ সালে অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নিয়ে তাদের দল দেশের ভবিষ্যৎ রাজনীতিতে ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে।