হরমুজ প্রণালিতে দুটি তেল ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে
ইরানের হরমুজ প্রণালি এলাকায় দুটি জ্বালানি তেলবাহী জাহাজে আকস্মিক বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই তথ্য নিশ্চিত করেছে।গত মঙ্গলবার (১০ নভেম্বর) ওই নৌপথে এই দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।