সাতক্ষীরায় ডিবি সেজে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ দুজন গ্রেপ্তার
সাতক্ষীরার তালা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ভুয়া পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে ওই ব্যবসায়ীর জীবন বাঁচাতে তার স্ত্রীর কাছে অর্থ দাবি করা হয়।এ ঘটনায় স্থানীয় থানা পুলিশের তৎপরতায় এক পুলিশ কনস্টেবলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।