চলচ্চিত্রাঙ্গনে নতুন দ্বন্দ্ব: অপু বিশ্বাস ও পরীমণির কথার লড়াই
ঢালিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী অপু বিশ্বাস ও পরীমণির মধ্যকার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে তাদের দুজনের মধ্যে কথার লড়াই চলছে বলে জানা গেছে।এর আগে পরীমণি অপু বিশ্বাসকে ঢালিউডের রানি হিসেবে আখ্যায়িত করে তার প্রশংসা করেছিলেন। তবে সম্প্রতি সেই সুর পাল্টে গেছে। প্রশংসার পর এবার অপু বিশ্বাসকে নিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন পরীমণি, যা থেকে এই দুই তারকার দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে বলে তথ্য মিলেছে।