মাদকের আগ্রাসনে বিপন্ন দেশের তরুণ সমাজের ভবিষ্যৎ
একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তারুণ্য। কিন্তু বর্তমান সময়ে এই তরুণ প্রজন্মের একটি উল্লেখযোগ্য অংশ মারাত্মক এক ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদকের কালো থাবার কারণে তাদের জীবন এবং ভবিষ্যৎ আজ গভীর সংকটের মুখে পতিত হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকের ভয়াল বিস্তার কেবল ব্যক্তিজীবনকেই ধ্বংস করছে না, বরং এর নেতিবাচক প্রভাব পড়ছে পুরো সমাজ ও জাতির ওপর। এই পরিস্থিতি থেকে উত্তরণ না ঘটে তবে আগামী দিনে দেশের অগ্রযাত্রা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।