BD State News

গুপ্তচরবৃত্তির সন্দেহে এনভিডিয়া প্রধানের বিরুদ্ধে তদন্তের খবর

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। তাকে ঘিরে শুরু হওয়া এই তদন্তের নেপথ্যে রয়েছে বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন এক নারী ব্যবসায়ীর সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ।মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের একটি কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ওই নারী ব্যবসায়ীর সঙ্গে মেগাস নামক প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল। আর এই ব্যবসায়িক ও ব্যক্তিগত যোগসূত্র নিয়েই মূলত বর্তমান এই অনুসন্ধানের সূত্রপাত হয়েছে।

গুপ্তচরবৃত্তির সন্দেহে এনভিডিয়া প্রধানের বিরুদ্ধে তদন্তের খবর