রাজধানীর খিলগাঁওয়ে চোর সন্দেহে মারধরে যুবকের প্রাণহানি
রাজধানীর খিলগাঁও থানার নাগদারপাড় অঞ্চলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মোস্তফা (২৫) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, চোর অপবাদ দিয়ে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।