BD State News

দুর্নীতি দমন কমিশনের চার স্থানে অভিযান: এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আত্মসাতের অভিযোগ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাইয়ে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাপ্ত তথ্যানুযায়ী, সম্প্রতি মোট চারটি ভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের নামে অর্থ আত্মসাতের অভিযোগ। এছাড়া সেচ খালের বাঁধ নির্মাণ কাজে নানা অনিয়ম, সেতু নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ এবং সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের নানাভাবে হয়রানি করার বিষয়েও দুদক এই অভিযান পরিচালনা করে।

দুর্নীতি দমন কমিশনের চার স্থানে অভিযান: এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আত্মসাতের অভিযোগ