শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার উচ্চ আদালতের রায় আজ
আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার উচ্চ আদালতের রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। এর আগে এই মামলায় বিচারিক আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সেই রায়ের বিপরীতে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজকের এই রায় আসছে।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা গেছে, বহুল আলোচিত এই অপরাধ মামলার চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আজ উচ্চ আদালতের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্টরা।