ভোলার মনপুরায় বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু
ভোলার মনপুরা উপজেলায় একটি বিয়েবাড়িতে আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম (১৭) নামের এক কিশোর শ্রমিকের প্রাণহানি ঘটেছে।জানা গেছে, ওই কিশোর ডেকোরেটর প্রতিষ্ঠানে কর্মরত ছিল। ঘটনার দিন একটি বিয়েবাড়িতে ঝাড়বাতি টাঙানোর কাজ করার সময় জেনারেটরের বিদ্যুতের সংযোগে সে দুর্ঘটনায় পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।