প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলে গুলিতে নিহত
খুলনার ডুমুরিয়া উপজেলায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিনই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার একটি চায়ের স্টলে বসা ছিলেন তরিকুল। সে সময় সেখানে প্রবেশ করে আক্রমণকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। নিহত তরিকুল ইসলাম শেখ স্থানীয় এক বিএনপি নেতার সন্তান বলে জানা গেছে।