ডিসেম্বর জুড়ে কর্মসূচি হাতে নিচ্ছে জামায়াতে ইসলামী
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষ থেকে হতে পারে এমন যেকোনো ধরনের অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে মাঠে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই উদ্দেশ্যে পুরো ডিসেম্বর মাস জুড়েই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করবে দলটি।গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচিগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ডেইলি বাংলাদেশের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।