নাগরিকদের সব তথ্য একীভূত করতে আসছে 'ওয়ান সিটিজেন ওয়ান আইডি'
দেশের সব মানুষের ছন্নছড়া ডিজিটাল পরিচয় এবং ডাটাবেজকে একটি মাত্র কাঠামোর আওতায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন। এই লক্ষ্যে 'ওয়ান সিটিজেন ওয়ান আইডি' নামের একটি অভিনব ব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে।এর পাশাপাশি, তথ্যপ্রযুক্তি খাতে নিজেদের সক্ষমতা বাড়াতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানা গেছে।