চট্টগ্রাম থেকে নোয়াখালীর কুখ্যাত ডাকাত সর্দার গ্রেপ্তার
নোয়াখালীর সুধারাম থানায় দায়ের করা চুরি ও ডাকাতির একাধিক মামলার সূত্র ধরে তদন্ত চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।গ্রেপ্তারকৃত এই ডাকাত সর্দারের নাম মো. ফারুক হোসেন, যিনি শুভ নামেই পরিচিত। বন্দরনগরী চট্টগ্রামে অভিযান চালিয়ে তাকে জালে বন্দি করা হয়।