বস্ত্রশিল্পে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের সংযোজন 'লোটাস সিল্ক'
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং টেকসই ও বিকল্প পণ্যের সন্ধানে বিশ্বব্যাপী নতুন ভাবনার অংশ হিসেবে দেশের পোশাক ও বস্ত্র খাতে যুক্ত হয়েছে পদ্মফুল থেকে প্রস্তুতকৃত 'লোটাস সিল্ক'।পরিবেশের সুরক্ষায় এবং বিশ্বমানের এই পোশাক উপাদানটি বর্তমান সময়ে টেক্সটাইল খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।