সিরাজগঞ্জের গ্রামীণ নারীদের টুপি বুননে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার চিত্র
শীতের আমেজে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন জনপদে শুরু হয়েছে কর্মতৎপরতা। জেলার কাজীপুর এবং উল্লাপাড়া উপজেলার গ্রামীণ নারীরা শীতের মিষ্টি রোদে ঘরোয়া পরিবেশে হাত দিয়ে সুই ও সুতা ব্যবহার করে শৈল্পিকভাবে টুপি তৈরি করছেন।দৈনন্দিন গৃহস্থালি কাজের পাশাপাশি এই টুপি তৈরির কাজ করে স্থানীয় নারীরা নিজেদের আর্থিক সচ্ছলতা অর্জন করছেন এবং সমাজের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন।