ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়
টি-টোয়েন্টি ফরম্যাটের পাঁচ ম্যাচ সিরিজের উদ্বোধনী লড়াইয়ে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম এই ম্যাচে অজিদের জয়টি এসেছে ৩ উইকেটের ব্যবধানে।ম্যাচটি গড়ায় চরম নাটকীয়তায় ভরা শেষ ওভারে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে জয় নিশ্চিত করতে শেষ পর্যন্ত ওভারের শেষ দুই বল পর্যন্ত অপেক্ষা করতে হয় সফরকারীদের।