বিশ্ব ক্রিকেটে অনন্য নজির বৈভব সূর্যবংশীর, হলেন সর্বকনিষ্ঠ অধিনায়ক
জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি জয় এবং ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেক—এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নিজের খেলোয়াড়ি জীবনে আরও একটি অসাধারণ অর্জনের মালিক হলেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী।সাম্প্রতিক পারফরম্যান্সের সুবাদে বৈভব এখন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার বিরল রেকর্ডের অধিকারী হলেন।