সাতক্ষীরায় একটানা বৃষ্টিপাত: সাড়ে পাঁচ হাজার হেক্টরের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট টানা বৃষ্টিপাতে সাতক্ষীরা জেলায় ব্যাপক কৃষিখতি দেখা দিয়েছে। এর ফলে জেলার ৫ হাজার ৫৬৭ হেক্টর কৃষিজমির ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।স্থানীয় কৃষি সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত এই বিস্তীর্ণ জমির মধ্যে সরিষা ক্ষেত এবং আমন ধানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। অবিরাম এই বর্ষণের কারণে কৃষকদের পাকা ধান কাটাসহ কৃষিকাজে মারাত্মক বিঘ্ন ঘটছে।