নোয়াখালীতে দুর্বৃত্তদের তাণ্ডব, কৃষকের ২০ শতক জমির টমেটো গাছ নিধন
নোয়াখালী সদর উপজেলায় এক অসহায় কৃষকের বড় ধরণের ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় একটি ক্ষেতের প্রায় ২০ শতক জমির সমস্ত টমেটো গাছের গোড়া কেটে নষ্ট করে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।এই ন্যক্কারজনক ঘটনার ফলে ওই কৃষকের আসন্ন মৌসুমের সব ফসল ফলানোর আশা ও আর্থিক সচ্ছলতার স্বপ্ন পুরোপুরি চূর্ণ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।