বাণিজ্য ঘাটতি ঊর্ধ্বমুখী: আমদানিতে ব্যয় বাড়লেও রপ্তানি প্রবৃদ্ধিতে স্থবিরতা
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বা প্রথম তিন মাসে বৈদেশিক বাণিজ্যে আমদানির তুলনায় রপ্তানির গতি বেশ শ্লথ রয়েছে। এই সময়ে দেশের পণ্য আমদানির পেছনে মোট ব্যয় হয়েছে বিশ বিলিয়ন মার্কিন ডলারের অধিক।প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমদানিকৃত এই পণ্যের একটি বড় অংশজুড়ে রয়েছে জ্বালানি খাত। কেবল জ্বালানি আমদানিতেই মোট ব্যয় ছাড়িয়ে গেছে সোয়া চার বিলিয়ন ডলার। আমদানিতে এই উচ্চ ব্যয়ের বিপরীতে রপ্তানি খাতের কাঙ্ক্ষিত গতি না থাকায় সামগ্রিক বাণিজ্য ঘাটতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।