সুন্দরবনে বনদস্যুতায় মদদদাতাদের বিচারের জোরালো দাবি
উপকূলীয় এলাকার অজস্র জেলের প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম সুন্দরবনের বিভিন্ন নদী ও খালের পানিতে মাছ ধরা। তবে বর্তমানে এই পরিচিত জলপথগুলোই অনেক জেলের কাছে ভীতিকর হয়ে উঠেছে। কারণ হিসেবে জানা গেছে, বনের দস্যুরা জেলেদের অপহরণ করে তাদের ওপর নির্যাতন চালায় এবং মুক্তিপণ আদায় করে। এই পরিস্থিতিতে সুন্দরবন থেকে বনদস্যু পুরোপুরি দমনের পাশাপাশি অপরাধীদের মদদদানকারীদেরও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি তোলা হয়েছে।