টেলিটকের ফার্টিজি সম্প্রসারণের কাজ পেল চীনা প্রতিষ্ঠান জেডটিই
রাষ্ট্রীয় খাতের মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটকের ফোর-জি সেবা আরও বিস্তৃত করার দায়িত্ব দেওয়া হয়েছে চীনের প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেডটিই-কে। গত ২৬ অক্টোবর প্রকিউরমেন্ট সংক্রান্ত একটি প্রক্রিয়ার মাধ্যমে বিতর্কিত এই প্রতিষ্ঠানটির হাতে নতুন এই প্রকল্পের কাজ তুলে দেওয়া হয়।এর মাধ্যমে সরকারি এই মোবাইল অপারেটরটির নেটওয়ার্ক আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজ সম্পন্ন করবে চীনা প্রতিষ্ঠানটি। তবে কাজের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের পূর্বের বিতর্ক ও সার্বিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।