সফলতার পথে মুমিন: অর্জন করতে হবে আটটি বিশেষ বৈশিষ্ট্য
মানবজীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় হলো সফলতা লাভ করা। তবে একেকজন মানুষের সফলতার সংজ্ঞা ও অন্বেষণের ক্ষেত্র ভিন্ন হয়ে থাকে। কেউ অর্থ-সম্পদে তৃপ্তি খোঁজেন, আবার কেউ সামাজিক মর্যাদা ও খ্যাতি অর্জনে সচেষ্ট থাকেন। কেউ বা আবার নিজের স্বপ্ন বাস্তবায়নের মাঝেই আসল সাফল্য খুঁজে নেন।এরই ধারাবাহিকতায়, একজন প্রকৃত মুমিনের জীবনে স্থায়ী ও প্রকৃত সাফল্য লাভের জন্য বিশেষ আটটি গুণের কথা আলোচিত হয়েছে, যা অনুসরণের মাধ্যমে কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব।