জীবননগর সীমান্তে স্বর্ণ পাচারের সময় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, আটক
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় মূল্যবান ধাতু বা স্বর্ণ অবৈধভাবে পারাপারের চেষ্টার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক জখম হয়েছেন।আহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম মনি (২৬)। সীমান্ত পেরিয়ে ওই দেশে সোনা পাচারের সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। পরবর্তীতে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।