ধৈর্যের মাধ্যমেই মানবজীবনের সব সংকট মোকাবেলা সম্ভব
মানবজীবন সর্বদা এক সুতোয় গাঁথা নয়; এখানে আনন্দ ও বিষাদের পাশাপাশি প্রাপ্তি আর ক্ষতির চিরন্তন চক্র চলমান রয়েছে। প্রতিটি মানুষের যাত্রাপথে কখনো সুদিনের আলো ফোটে, আবার কখনো নানা ধরনের প্রতিকূল পরিস্থিতি হাজির হয়।জীবনের এই পথপরিক্রমায় নানা বিপত্তি, শারীরিক অসুস্থতা, অর্থনৈতিক অনটন কিংবা কাছের মানুষকে হারানোর মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় মানুষকে। এসব পরিস্থিতিতে ধৈর্য ধারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।