হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা ও অগ্নিকাণ্ডের দাবি ইরানের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির মধ্য দিয়ে নির্ধারিত নিয়মবহির্ভূতভাবে চলাচল করতে যাওয়া দুটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। একই সঙ্গে এসব জলযানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও দাবি করেছে বাহিনীটি।আইআরজিসির ভাষ্যমতে, অনুমতি না নিয়ে ওই নৌপথ অতিক্রম করার চেষ্টা করার পরই এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।