সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের অংশ হিসেবে বের করা একটি মিছিলকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এই শোভাযাত্রাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।উভয় পক্ষের লোকজনের মধ্যে চলা এই সংঘর্ষের জেরে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।