কোটালীপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় দলীয় পদ ছেড়েছেন জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা। ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে তিনি এই পদত্যাগপত্র জমা দেন।জানা গেছে, কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন মো. আবুল কালাম শেখ। ব্যক্তিগত নানা অনিবার্য কারণ দেখিয়ে তিনি ওই ইউনিয়নের সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানা গেছে।