বদলির প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা নারী শিক্ষকদের
এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন ও প্রজ্ঞাপন জারির দাবিতে আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন একদল নারী শিক্ষক। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বদলির বিষয়ে চূড়ান্ত সরকারি আদেশ হাতে না পাওয়া পর্যন্ত তারা এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।