না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু
অমর একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, নির্মাতা এবং প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার প্রয়াণের সময়টি ছিল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার কাছাকাছি। তার এই বিদায়ে দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।