সারাদেশে যখন জ্বালানি নিয়ে টানাপোড়েন চলছে, ঠিক সেই সময়ে দ্বীপ জেলা ভোলার বুক চিরে বেরিয়ে এলো গ্যাসের নতুন উৎস। এর মাধ্যমে দেশের জ্বালানি খাতের সংকট মোচনে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।নতুন এই গ্যাসক্ষেত্রটির অবস্থান ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে। নবআবিষ্কৃত এই কূপটির নামকরণ করা হয়েছে 'ভোলা নর্থ-৩'।