নতুন দুটি থানা ও দুটি পৌরসভা স্থাপনের সবুজ সংকেত দিল নিকার
দেশের প্রশাসনিক কাঠামোয় আরও সম্প্রসারণ আসছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি বা নিকারের সাম্প্রতিক বৈঠকে নতুন করে দুটি থানা এবং দুটি পৌরসভা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।এর পাশাপাশি সংশ্লিষ্ট একটি থানার নামকরণেও পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনিক সেবার পরিধি আরও বিস্তৃত ও জনবান্ধব করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।