আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস
আজ ১০ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। ইতিহাসের পাতায় দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।১৯৮৭ সালের আজকের এই দিনে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে রাজপথে প্রতিবাদ মিছিলের সময় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন নূর হোসেন। তার এই আত্মাহুতি পরবর্তীতে নব্বইয়ের দশকে সংঘটিত গণঅভুত্থানকে চূড়ান্ত রূপ দিতে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল।