জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে জাবি উপাচার্য
জাতিসংঘের উদ্যোগে আয়োজিত বৈশ্বিক জলবায়ু সম্মেলন 'কোপ-৩১'-এ অংশ নেওয়ার উদ্দেশ্যে তুরস্কের উদ্দেশে রওনা হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।পরিবেশ বিষয়ক এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।