দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক করতে সরকারের ব্যাপক পদক্ষেপ
জননিরাপত্তা ও দেশের ভেতরের নিরাপত্তা কাঠামোকে আরও যুগোপযোগী করতে একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বর্তমানে মোট ২৫টি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজানোর এই কার্যক্রমের মেয়াদ ধরা হয়েছে ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত।