ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগে দারুণ এক পারফরম্যান্স দেখিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। গত মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা প্রতিপক্ষ ভিয়ারিয়ালকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ের ফলে একাধিক নতুন রেকর্ডের জন্ম দিয়েছে ক্লাবটি।চলতি মৌসুমে শিরোপা ধরে রাখার মিশনে থাকা পিএসজির এটি টানা চতুর্থ জয়। ধারাবাহিক জয়ের ধারা বজায় রেখে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও সুসংহত করল ফরাসি জায়ান্টরা।