ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী অঞ্চলে পৃথক অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে চালানো এসব অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪০ লাখ টাকা। দেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ ঠেকানোর লক্ষ্যে বিজিবির এই ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।