স্পেনের বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষের সেরা তারকাকে না পেয়ে হতাশা প্রকাশ করেছেন চেক প্রজাতন্ত্রের কোচ সান্তি দেনিয়া। লড়াইটি স্প্যানিশদের বিপক্ষে হওয়ায় পূর্ণ শক্তির দলটির বিপক্ষেই মাঠে নামতে চেয়েছিলেন তিনি।তবে ইনজুরির কারণে স্পেনের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাননি তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। ফলে মাঠে এই প্রতিভাবান ফুটবলারের খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিপক্ষ কোচ ও দর্শকরা।