এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দীর্ঘ পরাজয়ের ধারা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ দল। আসরের পুল পর্বের নিজেদের সর্বশেষ ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করে ড্র নিয়ে মাঠ ছেড়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।এদিন চীনের বিপক্ষে নির্ধারিত সময় শেষে উভয় দলই একটি করে গোল করতে সক্ষম হয়। এর ফলে ১-১ গোলের সমতা নিয়ে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ দল।