মাথাব্যথা সাধারণ মনে হলেও হতে পারে বড় কোনো জটিলতার লক্ষণ
মাথাব্যথা অত্যন্ত পরিচিত একটি শারীরিক অস্বস্তি হিসেবে বিবেচিত হলেও চিকিৎসকদের মতে, এটিকে সবসময় সাধারণ হিসেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। বিভিন্ন ধরনের কারণের প্রেক্ষাপটে কমবেশি সব মানুষকেই কখনো না কখনো এই সমস্যায় পড়তে হয়।বিশেষজ্ঞরা বলছেন, এটি আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও অনেক সময় বড় ধরনের শারীরিক জটিলতার পূর্বাভাস বা কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ঘনঘন মাথাব্যথা দেখা দিলে কিংবা এর তীব্রতা বাড়লে তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।