বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের চিকিৎসা চালুর বড় সুযোগ রয়েছে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে দেশের চিকিৎসাক্ষেত্রে এক নতুন সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, ক্যানসার শনাক্তকরণ এবং এর চিকিৎসাপদ্ধতিতে জিনোম সিকোয়েন্সিং ও 'প্রিসিশন মেডিসিন'-এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে তা দেশের চিকিৎসা খাতের চিত্র বদলে দিতে পারে।অনুষ্ঠানে জানানো হয়, এসব আধুনিক প্রযুক্তির সঠিক ও পূর্ণ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের নাগালেই আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব। এর ফলে রোগীদের বিদেশমুখ হওয়ার প্রবণতা যেমন কমবে, তেমনি কম খরচে উন্নত চিকিৎসা সেবা পাওয়ার পথ সুগম হবে।