ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে বহুমুখী সংকট: বন্ধ রয়েছে সিজারিয়ান কার্যক্রম
বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে স্থবির হয়ে পড়েছে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে তীব্র চিকিৎসক ও কর্মী সংকট চলছে। এর পাশাপাশি বিদ্যুৎ ব্যাকআপের জন্য কোনো জেনারেটর না থাকায় সেবা কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, জনবল ও অন্যান্য সুবিধার অভাবে বর্তমানে প্রতিষ্ঠানটিতে সিজারিয়ান অপারেশন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। একইসঙ্গে ইসিজি করানোর ক্ষেত্রেও দেখা দিয়েছে টেকনিশিয়ান সংকট। অন্যদিকে ডেঙ্গু পরীক্ষার প্রয়োজনীয় কিট এবং পর্যাপ্ত স্যালাইনের ঘাটতির কারণে সাধারণ রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।