রাজধানীর পাইকারি বাজারে হঠাৎ বাড়ল চালের দাম
রাজধানীর পাইকারি বাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর নেই চালের বাজারে। সবজির বাজারে কিছুটা স্বস্তি মিললেও বিপরীত চিত্র দেখা গেছে চালের ক্ষেত্রে। আকস্মিকভাবেই রাজধানীর পাইকারি বাজারে ঊর্ধ্বমুখী হয়েছে চালের দর।খাতসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বাজারে মোটা চালের ক্ষেত্রে দাম স্থিতিশীল থাকলেও মাঝারি ও সরু চালের ওপর এর প্রভাব পড়েছে। এসব চালের ক্ষেত্রে প্রতি ৫০ কেজির বস্তাপ্রতি অতিরিক্ত ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি গুণতে হচ্ছে ক্রেতাদের।