চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্রমিকদল নেতার লাশ উদ্ধার
নোয়াখালীর চাটখিলে মোহাম্মদ রাসেল (২৭) নামের এক শ্রমিকদল নেতার গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দীর্ঘ ছয় দিন পর পুলিশ তার শ্বশুরবাড়ির প্রাঙ্গণে অবস্থিত একটি অব্যবহৃত ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে।পুলিশ জানিয়েছে, ওই শ্রমিকদল নেতাকে হত্যার পর লাশটি মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।