ডিসেম্বরের এক দিনের ছুটি নিলে মিলতে পারে টানা চার দিনের অবকাশ
চলতি বছরের ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটি কাটানোর একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে। একটু পরিকল্পনা করলেই এই মাসে টানা চার দিনের ছুটির আনন্দ উপভোগ করতে পারবেন কর্মজীবীরা।তথ্য অনুযায়ী, মহান বিজয় দিবসের ঠিক পরের দিন অর্থাৎ ১৭ ডিসেম্বর, যা একটি বৃহস্পতিবার, ওই দিন মাত্র এক দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই এই দীর্ঘ অবকাশের সুযোগ মিলবে।