চাঁদপুরে শেষ হলো দুই দিনের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্বিক সহযোগিতা এবং চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে সফলভাবে শেষ হয়েছে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালাটিতে গণমাধ্যমকর্মীদের আধুনিক প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়।