বিশ্বের শীর্ষ ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় শাহরুখ খান
যুক্তরাষ্ট্রের একটি বিনোদন বিষয়ক সাময়িকীর প্রকাশ করা সর্বকালের সেরা ১০০ জন চলচ্চিত্র শিল্পীর তালিকায় নাম এসেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের। আন্তর্জাতিক অঙ্গনের এই মর্যাদাপূর্ণ তালিকায় ভারতীয় অভিনেতাদের মধ্যে একমাত্র তিনিই এই বিরল অর্জন নিজের নামের পাশে যুক্ত করেছেন।মার্কিন ওই সাময়িকীর তৈরি করা বিশ্বসেরা তারকাদের এই তালিকায় স্থান পাওয়ার মাধ্যমে ভারতীয় সিনেমা জগতের প্রতিনিধিত্ব করেছেন জনপ্রিয় এই অভিনেতা। বৈশ্বিক পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তা ও অবদানের ফলেই এই স্বীকৃতি মিলল।