কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের বিচ্ছিন্ন ও অবহেলিত চরের বাসিন্দারা এবার দ্রুত জরুরি স্বাস্থ্যসেবার আওতায় আসতে চলেছেন। এসব এলাকার মানুষের চিকিৎসাসংক্রান্ত জটিলতা দূর করতে একটি বিশেষ বোট অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজীবপুর উপজেলায় এই বোট অ্যাম্বুলেন্স প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে নদীর ওপারের দুর্গম চরাঞ্চলের রোগীরা দ্রুত হাসপাতালে পৌঁছানোর সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।